দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গুলশান-২ এলাকায় মেঘনা ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য পে-রোল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
এই কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি শিল্প এস্টেটের চেয়ারম্যান ও শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী এবং স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও ইবিএফসিআইয়ের পরিচালক মাকসুদা চৌধুরী মিশা।
ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মমতাজুল করিম এন আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিভাগের প্রধান সোহেল মিয়া, গাজীপুর শাখা ব্যবস্থাপক ফাহমিদ নোমান খন্দকার এবং অ্যাসোসিয়েটেড রিলেশনশিপ ম্যানেজার (এমপ্লয়ি ব্যাংকিং ইউনিট) আবুল ফারহা শীবলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে পোশাক শিল্পের শ্রমিকদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা সহজ হবে এবং বেতন বিতরণ আরও নিরাপদ ও দ্রুততর করা সম্ভব হবে।
প্রধান অতিথি সালাউদ্দিন চৌধুরী বলেন, নতুন প্রজন্মের ব্যাংক হিসেবে খেলাপি ঋণের হার কম থাকায় মেঘনা ব্যাংক ইতোমধ্যে আস্থা অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, ব্যাংকিং খাত ও পোশাক শিল্প খাত একসঙ্গে কাজ করে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে পারবে। পাশাপাশি শ্রমিকদের ব্যাংকিং কার্যক্রমে যুক্ত করার এই উদ্যোগকে তিনি স্বাগত জানান।
মমতাজুল করিম এন আহমেদ বলেন, শ্রমিকদের ব্যাংকিং চ্যানেলে অন্তর্ভুক্ত করতে ব্যাংকটি নানা উদ্যোগ নিয়েছে। অনলাইন ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দ্রুত ও ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিত করা হচ্ছে।
ব্যাংকটির কর্মকর্তারা জানান, পে-রোল সেবার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সহজেই শ্রমিক-কর্মচারীদের বেতন স্বল্প সময়ে এবং নিরাপদভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করতে পারবে।
জে আই